ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৮
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-২২ ১৯:৫১:০৪
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৩২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৮৭৬ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১৪১ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজন ঢাকা সিটিতে এবং পাঁচজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যায়।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৬৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১২৭ জন মারা যায়।
চলতি বছরের ২২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ চার হাজার ৩৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫০ হাজার ১৭০ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৪ হাজার ১৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














