বনানীতে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৩ ১০:১৯:২৬


রাজধানীর বনানী এলাকায় বুধবার (২৩ আগস্ট) ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এম জি