অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৭ ১৩:৫১:১৪
গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।
রোববার (২৭ আগস্ট) বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুর আউয়ালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি। এর আগে বেলা ১১টার দিকে ইসি ভবনে যান তিনি।
এ সময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চলতি বছর এপ্রিলের শেষে দায়িত্ব নেওয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ।
অপরদিকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














