বায়ুদূষণে ঢাকা তৃতীয়, শীর্ষে আজও দুবাই

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-২৯ ১০:৪০:৫৬


বায়ুদূষণের রাজধানী ঢাকার অবস্থান ৩ নম্বরে । অন্যদিকে, আজও শীর্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণমাত্রার তালিকায় দুবাইয়ের স্কোর হচ্ছে ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। স্কোর ১৬১ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। স্কোর হচ্ছে ১৬০ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এম জি