রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো শেষ: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৯ ১৫:৪৫:৫০
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়াবহ অন্ধকারে দেশ। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই, রাষ্ট্র এখন যন্ত্রণা, অত্যাচার নিপীড়নের কারখানা হয়ে গেছে।
তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো শেষ। বিচারকরা নিজেরাই নিজেদের স্বাধীনতা শেষ করেছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আজকে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবাই মিলে এক জোট হয়ে লড়াই না করলে কীভাবে বের হবো তা জানিনা। গণমাধ্যমকে এককভাবে রক্ষা করে লাভ হবেনা, রাষ্ট্রকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। রাজপথে নেমে সমস্ত শক্তি দিয়ে ভয়াবহ দানবকে সরিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এ বিএনপি নেতা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














