জামায়াত সমাবেশের চেষ্টা করলে ব্যবস্থা : সিটিটিসি প্রধান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-২৮ ১১:০০:০৮
জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিল এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে এসে নটরডেম কলেজের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স। সতর্ক অবস্থায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














