হঠাৎ নির্বাচন কমিশনে পিটার হাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-৩১ ১০:৫৪:০১


রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সকাল ১০ টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত ছিলেন।

ধারণা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এম জি