রাজধানীতে কর্মী সংগ্রহে এসে ধরা খেল দুই জঙ্গি
প্রকাশ: ২০১৬-০৬-২৭ ১২:১০:৩৪
রাজধানীতে পৃথক অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে কামরাঙ্গীরচর ও সায়েদাবাদ এলাকা থেকে দুই এবিটি সদস্যকে আটক করে ডিবি। এরা হলো নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ এবং সোহায়েল ওরফে সোহেল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে মাসুদুর রহমান আরো জানান, আটক দু’জন এবিটির সদস্য সংগ্রহে রাজধানীতে এসেছিল।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














