শর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-৩১ ১৩:০৩:০৪
রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
পিটার হাস বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংঘাতের কোনো স্থান নেই। নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।
এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শর্তছাড়া সংলাপে বসতে আহ্বান জানান।
এর আগে, সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে পিটার হাসের বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনস ও নিবার্চন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি যদি শর্ত ছাড়া সংলাপে বসতে রাজি হয়, তবে তারা বিষয়টি বিবেচনা করে দেখবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি ছাড়া তারা কোনো সংলাপে বসবে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














