শিক্ষার্থীকে ধাক্কা দেয়ায় বাসে আগুন

প্রকাশ: ২০১৬-০৬-২৭ ১৬:৫১:৪৬


ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়ায় প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে পথচারীরা। সোমবার দুপুর দেড়টার দিকে টঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ফায়ারম্যান জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে মাওয়া থেকে আবদুল্লাহপুরগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাস এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে আশপাশের জনতা প্রচেষ্টা পরিবহনের ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সানবিডি/ঢাকা/এসএস