মিরপুরে ৫২ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেফতার
প্রকাশ: ২০১৬-০৬-২৭ ২০:৫৪:০৫
মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকা ব্যবসার সাথে জড়িত তিন সদস্যকে ৫২ লাখ টাকা মূল্যমানের জালনোটসহ গ্রেফতার করেছে ডিএমপি-র গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগ । রবিবার রাতে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হল- মোঃ আনোয়ার হোসেন , মোঃ তুহিন ও মোঃ দেলোয়ার হোসেন।এ সময় তাদের মধ্যে আনোয়ারের নিকট থেকে ২৮ টি ১০০০ টাকার জাল নোট, তুহিনের নিকট থেকে ১৩ টি ১০০০ টাকার জাল নোট ও দোলোয়ারের নিকট থেকে ১১ টি ১০০০ টাকার জাল নোটসহ মোট ৫২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়- তারা ঢাকাসহ আশেপাশের জেলায় এ জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছে। ঈদকে সামনে রেখে তারা নতুন টাকার সাথে জাল টাকা সহজে চালিয়ে দেয়ার কৌশল হিসেবে জাল টাকা বানানো ও সরবরাহ করে।
তারা বাজার করার সময় আসল কয়েকটি নোটের সাথে এক বা দুইটি জাল টাকা একত্র করে চালিয়ে দেয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মিরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বিপিএম,পিপিএম(বার) এর সার্বিক নির্দেশনায় ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোঃ শফিকুল আলম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলীর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













