মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৪ ১৫:০৩:৪০


রাজধানীবাসীর বহুল প্রতিক্ষীত মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে চড়ে ওই অংশের উদ্বোধন করেছিলেন।

শনিবার (৪ নভেম্বর) দ্বিতীয় অংশের উদ্বোধনের পর দেশের প্রথম মেট্রোরেল কার্যত পূর্ণতা পেতে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। এলিভেটেড লাইন হওয়ায় রাজধানীর চিরচেনা যানজটে পড়তে হবে না যাত্রীদের। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথের জন্য ভাড়া গুণতে হবে ১০০ টাকা। অবশ্য শুরুতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের সবগুলো স্টেশনে মেট্রোরেল থামবে না। চলবে সকাল থেকে রাত অবধি।

এনজে