গুলিস্তানে বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-০৬ ১৫:২৮:৫১
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর ও গাজীপুর মহানগরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর রোববার দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সারাদেশে ১৯টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














