সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত
প্রকাশ: ২০১৬-০৬-২৮ ২১:২০:৪৪
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ বাংলাদেশি। সোমবার রাতে দেশটির তায়েফ শহর থেকে রাজধানী রিয়াদে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, আলাউদ্দীন সাব্বির ও রিপন। নিহত দুই বাংলাদেশি কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।
তায়েফ থেকে কাজ শেষে রিয়াদ ফিরে আসার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৭ বাংলাদেশি। এদের মধ্যে সাব্বির ও রিপন ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া আহত অপর পাঁচ বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














