সদরঘাটে যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা
প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৬:৩৭:৪৪
ঈদ সামনে রেখে সদরঘাটে যাত্রী নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধে বসানো হয়েছে ক্লোস সার্কিট (সিসি) ক্যামেরা। দেশের প্রধান এ নদী বন্দর ও এর আশপাশে ১৪টি পয়েন্টে ২৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট ঈদ ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক ও বিআইব্লিউটি’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।
তিনি বলেন, এবার তুলনমূলক ঈদে যাত্রীদের বেশি নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। যাত্রীদের স্বার্থে বিভিন্ন পয়েন্টে ২৮টি ক্লোস সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
এছাড়া সদরঘাটে নৌ-পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আনসার ভিডিপি, র্যাব-১০, বিএনসিসি ক্যাডেট ও স্বেচ্ছাসেবী নিযুক্ত করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














