সিলেটের জনসভা মঞ্চে শেখ হাসিনা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২০ ১৫:৪৪:০৯
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভা মঞ্চে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীরা তাদের বরণ করে নেন।
এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সিলেটে পৌঁছার পরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করার পর শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেন। এরপর জনসভা মঞ্চে যান।
এদিকে, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নারী-পুরুষের ঢল নেমেছে।
সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আসেন তারা। এর মধ্যে নারী নেতাকর্মীদের উপস্থিতি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়ার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে সড়ক থেকে শুরু করে বাসা-বাড়ির ছাদে বসে প্রধানমন্ত্রীর ভাষণের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














