দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২২ ১০:৪৬:৫৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে। নিহত জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে দেশটির হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাফিল মাদরাসার ইংরেজী প্রভাষক আলমগীর হোসাইন ।
তিনি বলেন, গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০ টার দিকে হকিস্টিট শহরে তার এক বন্ধুর বাসায় দাওয়াতে যায় রাসেল। খাবার শেষে তার দোকানে ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়।
তখন সে গুলিবিদ্ধ হয়। পরে তার সঙ্গের বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সরকারের সহযোগিতা পেলে লাশ দেশে আনার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, সে দীর্ঘ ১২ বছর থেকে আফ্রিকায় রয়েছে। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। রাসেল দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করে ছিলেন। তার ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














