১১ আসামির খালাসের রায় বহাল

প্রকাশ: ২০১৬-০৭-১৭ ১১:২৯:০৯


Ahsanullahগাজীপুরের আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর ফলে হাইকোর্টের খালাসের রায় বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, খালাস পাওয়া এই ১১ আসামি এখন কারাগার থেকে বের হতে পারবেন।

সানবিডি/ঢাকা/এসএস