নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: আইজিপি

আপডেট: ২০২৪-০১-০৫ ১২:৫৬:০৯


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সারাদেশে পুলিশ বাহিনী সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছে পুলিশ। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে।

এম জি