ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের দায়িত্ব: প্রধান বিচারপতি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০৭ ১৫:১২:১৪


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও তার স্ত্রী নাফিসা বানু। রোববার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় নেত্রকোনায় অবস্থিত মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তারা।

ভোট প্রদান শেষে প্রধান বিচারপতি বলেন, ভোটের পরিবেশ ভালো। ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের দায়িত্ব। আশা করছি সবাই তার সেই দায়িত্ব পালন করবেন।

এর আগে সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের নিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকায় শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং শনিবার মধ্যরাত থেকে আরও কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

এম জি