বৃহস্পতিবার থেকে হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

প্রকাশ: ২০১৬-০৭-২০ ২১:৪৩:১০


হজ্বহজে গমনেচ্ছুদের স্বাস্থ্যসনদ (হেলথ সার্টিফিকেট) প্রদানের জন্য স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম ২১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। আগামি ৩১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে।

রাজধানীসহ দেশের সরকারি হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দুই ধরনের (ম্যানেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা প্রদান করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, হজ গমনেচ্ছুরা প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর সনদ নিয়ে নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন। স্বাস্থ্যসনদ সংগ্রহ শেষে নিজেদের কাছে সংরক্ষণ করতে হবে। আনুষ্ঠানিকভাবে হজ অফিস থেকে হজ ক্যাম্পে রিপোর্ট করতে চিঠি পাওয়ার পর স্বাস্থ্যসনদ নিয়ে উপস্থিত হতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি
বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজে যাওয়ার অনুমোদন হয়েছে।

এবারই প্রথমবারের মতো ইলেকট্রনিক (ই) হজ পদ্ধতিতে অনুষ্ঠেয় প্রাক-নিবন্ধন ও নিবন্ধন প্রায় সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহ থেকে সরকারি ব্যবস্থাপনার হজ ভিসা সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

সানবিডি/ঢাকা/আহো