বিসিকের নতুন চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০১-২১ ২১:৫৪:২২
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে।
রোববার (২১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক। পদোন্নতির পর তাকে বিসিকের চেয়ারম্যান করা হয়েছে।
উল্লেখ্য, সঞ্জয় কুমার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














