‘আদিবাসীরা সবচেয়ে বড় সংখ্যালঘু’

প্রকাশ: ২০১৬-০৭-২৫ ১৭:২৬:০১


Abul maksudটাঙ্গাইলের মধুপুরের আদিবাসীরা ডাবোল সংখ্যালঘু বলে মন্তব্য করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলামিস্ট আবুল মকসুদ। সোমবার (২৫ জুলাই) ঢাকা রির্পোটার ইউনিটি (ডি.আর.ইউ)-এর এক সংবাদ সম্মেলন তিনি এই মন্তব্য করেন ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে আদিবাসীদের উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও আজ তারা তাদের নিজস্ব জমিতে স্বাধিনভাবে বসবাস করতে পারছে না । এটা দেশ  ও জাতীর জন্য নিন্দনীয় ।

দেশ থেকে বহু আদিবাসী অন্য দেশে চলে যাচ্ছে তার জন্য তিনি দেশের নেতাকর্মিদের দায়ী করে বলেন, নেতা কর্মীরা আদিবাসীদের বাস্তহারা করে বিনোদনের জায়গা নির্মান করছে।

 তিনি আরোও বলেন, এসব নেতারা মধুপুর অঞ্চলে বিশ থেকে একশত একর জমি প্রর্যন্ত দখল করে বসেছে , যার ফলে হুমকির মুখে দাড়িয়েছে আদিবাসীরা ।

তিনি আরও বলেন, গত (১৫ফেব্রুয়ারি )পরিবেশ ও বন মন্ত্রনালয় টাঙ্গাইল জেলাধীন মধুপুর গড়াঞ্চলের অরনখোলা ইউনিয়নে ৯ হাজার ১ শত ৪৫ একর জমিকে ‘সংরক্ষিত বনভুমি’ ঘোষনা দেওয়া হয়। যে ভুমির উপর যুগ যুগ ধরে আদিবাসীদের বসবাস করে আসছে, যেখানে জড়িয়ে রয়েছে তাদের জীবন–জীবিকা, যাকে ঘিরে আদিবাসীরা স্বপ্ন দেখে সামনে এগিয়ে চলার। সেই ভুমি থেকে তাদের কোন ক্রমেই  উচ্ছেদ করা গ্রহনযোগ্য হতে পারে না।

সানবিডি/ঢাকা/মেহেদী/এসএস