শপিং মল উড়িয়ে দেয়ার হুমকিদাতা প্রেপ্তার

প্রকাশ: ২০১৬-০৭-২৭ ১৫:৩১:১৫


2016_06_29_19_17_02_tiiadSiF16OpZln36etlwBUjdCjAxh_originalরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেহেদি মার্ট শপিং মল উড়িয়ে দেয়ার হুমকিদাতা মোল্লা কাইয়ুমকে প্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) সাতক্ষীরার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মোল্লা কাইয়ুমের বিরুদ্ধে ভাটারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (বুধবার) সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুত্তাকিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে থেকেই মেহেদি মার্টের স্বত্ত্বাধীকারীকে একাধিকবার মোবাইল ফোন করে মেহেদি মার্ট উড়িয়ে দেয়া হয়। এরপর ভাটারা থানায় এ সংক্রান্তে অভিযোগ দায়ের করলে ভাটারা থানা পুলিশ সাতক্ষীরায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে প্রেপ্তার করে।