নিহত নয় জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশ: ২০১৬-০৭-২৭ ১৭:৪৯:১১


dhaka_medical_20344_1469611390রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথ অভিযানে নিহত নয় জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত চলে এ ময়নাতদন্ত।

জঙ্গিদের একেকজনের দেহে গড়ে সাতটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এছাড়া জঙ্গিদের রক্ত ও ভিসেরা নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ।

পরে মঙ্গলবার ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হয় সন্দেহভাজন নয় জঙ্গি। উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক। বিকালে লাশ ঢামেক মর্গে নেয়া হয়।