বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১২:৪৮:২১
দেশের বিভিন্ন জেলায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। পাশাপাশি বৈচিত্রপূর্ণ এই দেশের জীববৈচিত্র সংরক্ষণ করতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে হবে।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন,আমরা বনায়নে গুরুত্ব দিয়েছি। সবুজ বেষ্টনি গড়ে তোলার চেষ্টা করেছি। ৯ শতাংশ বনভূমি থেকে এখন ১৭ শতাংশে উন্নীত করেছি। এটা ২৫ শতাংশ পর্যন্ত নিতে হবে।
শেখ হাসিনা জানান, সরকার নিজস্ব তহবিল গঠন করে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কাজ করে যাচ্ছে। জীববৈচিত্র সংরক্ষণে গাজীপুরে সাফারি পার্ক, ইকো পার্কসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেটা কমাতে কাজ করছে সরকার। তেল বা ডিজেলবাহী জলযানগুলোর কারণে ব্যাপক দূষণ হয়ে থাকে।এগুলোর বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














