দেশকে পাকিস্তান হতে দেব না: আইজিপি
প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১৩:১২:০৭
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান নেই। একটি গোষ্ঠী চক্রান্ত করে এ দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে চায়। তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। আমাদের দেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মত দেব না।
রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে জঙ্গিবাদ মোকাবেলায় নতুন অ্যাপস ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় এই অ্যাপস তৈরি করা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে জঙ্গি, উগ্রবাদী, বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধের তথ্য পুলিশকে জানাতে পারবেন। বিদেশ থেকেও অপরাধের তথ্য জানাতে পারবেন প্রবাসীরা। পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করেই তথ্য জানানো যাবে’।
হ্যালো সিটি অ্যাপসটির প্রথমেই রয়েছে জঙ্গি ও উগ্রবাদ ক্যাটাগরি। এরপরই রয়েছে বিস্ফোরক। তারপর রয়েছে অস্ত্র। আর সবশেষে রয়েছে আন্তঃদেশীয় অপরাধ। ব্যবহারকারী এর যে কোনোটিতেই প্রবেশ করে অপরাধের তথ্য জানাতে পারবেন।
প্রাথমিকভাবে অ্যাপসটির অ্যান্ড্রোয়েড ভার্সন করা হলেও সপ্তাহখানেক পর এর উইন্ডোজ ভার্সনও চালু করা হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














