চাকরির সাক্ষাৎকার নিয়ে ভয় নয়!
প্রকাশ: ২০১৬-০৮-০৩ ২১:৫০:১৫
চাকরীর জন্য প্রথম যখন ইন্টারভিউ দিতে যাওয়া হয়, তখন অনেকেই অনেক বেশি দুঃশ্চিন্তায় থাকে। কি করলে না জানি কি হয়ে যাবে, এরকম একটা চিন্তা কাজ করে। অনেকে পোশাক নিয়েও থাকে বিরাট চিন্তায়। তাই আজ পোশাক নিয়ে আলোচনা করা হল।
১. বেশি সুগন্ধি লাগাবেন না: অনেকে সুগন্ধি একেবারে পছন্দ করেন না। আবার অনেকের এই সুগন্ধির ফলে শরীর খারাপ হবার ও উপক্রম শুরু হয়। তাই বেশি সুগন্ধি লাগাবেন না।
২. সাধারণ পোশাক পরিধান করুন: আপনি যেখানেই সাক্ষাৎকার দিতে যান না কেন, আপনার পোশাক অবশ্যই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আপনি সাধারণ পোশাক পরিধান করে নিন। বেশি জাঁকজমকের প্রয়োজন নেই, আবার নোংরা কাপড়ও যেন না হয়, তা লক্ষ্য রাখুন। আপনি যে পজিশনের জন্য সাক্ষাৎকার দিচ্ছেন সেই হিসেবে পোশাক পরিধান করবেন।
৩. জুতা: অতি উচ্চ হাই-হিলের প্রয়োজন নেই। স্বাভাবিক উচ্চতার জুতা পরিধান করুন। ছেলেদের ক্ষেত্রে শু পরে নিতে পারেন। নতুবা ফ্লিপ-ফ্লপ পরে নিন।
৪. অতিরিক্ত মেক-আপ নয়: চাকরীর ইন্টার্ভিউতে যাচ্ছেন, বিয়ে বাড়িতে নয়। তাই যতটা পারেন প্রাকৃতিক থাকার চেষ্টা করুন।
৫. হাসিমাখা মুখ: চিন্তার ছাপ যেন মুখে না বুঝা যায়, সেদিকে লক্ষ্য রাখুন। আত্মবিশ্বাসী ও হাসিখুশি মানুষ সকলের পছন্দ। তাই মুখে হালকা হাসি রাখুন সবসময়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














