অগ্নিকাণ্ড এড়াতে রেস্তোরাঁগুলোতে শিগগিরই অভিযান: মেয়র তাপস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০১ ১৭:৪৬:৩০


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীর রেস্তোরাঁগুলোতে অগ্নিকাণ্ড এড়াতে শিগগিরই সমন্বিত অভিযান চালানো হবে। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে অগ্নিকাণ্ডে আহতদের দেখে তিনি এই কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। এই ঘটনায় রাজধানীর বেইলি রোডে বহুত একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম জি