পাঁচ বছরের আগে কোনো নির্বাচন হবে না: কামরুল ইসলাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০২ ১৬:৫৯:১৭


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পাঁচ বছরের আগে দেশে আর কোনো নির্বাচন হবে না জেনেও সরকারকে ছোবল মারার সুযোগ খুঁজছে হায়েনার দল।

শনিবার (২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাবেক এ মন্ত্রী বলেন, এই সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা থামিয়ে দিয়ে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছিল, তারাই এই চক্রান্তের সাথে জড়িত। এসব চক্রান্ত মোকাবেলায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান তিনি।

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়ায় ‘ফুলস্টপ’ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি অনুরোধ জানান এডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন আ ক ম মোজাম্মেল হক।

এম জি