পুকুরে ডুবে রাজধানীতে যুবকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৮-০৫ ১৮:১৩:৫৬
রাজধানীর উত্তর বাড্ডায় পুকুরের পানিতে ডুবে মো. সাগর (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উত্তর বাড্ডার নতুন বাজার এলাকার ১০০ ফিট রাস্তার পাশে কাঠালিয়া দিঘিতে ডুবে যান সাগর। সাগরের চাচা আলমগীর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
দুপুর ১টার দিকে সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মো. সাগর উত্তর বাড্ডায় একটি ওয়ার্কশপে কাজ করতেন। তার বাবার নাম জাকির হোসেন। তারা উত্তর বাড্ডার শাহাজাদপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সাগরের পৈতৃক নিবাস বরগুনা সদর উপজেলার কচুরি গ্রামে।
সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














