শাহবাগ থানার ডাম্পিং জোনে আগুন
আপডেট: ২০২৪-০৩-০৫ ১৭:০৫:১৩
রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং জোনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার লিমা বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহবাগ থানার ডাম্পিং জোনে দুপুর ২ টা ৪৫ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার লিমা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














