আপাদমস্তক দুর্নীতিতে জড়িত পরিবহন খাত: টিআইবি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৫ ১৬:২৪:২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আপাদমস্তক দুর্নীতিতে জড়িত পরিবহন খাত। বাস মালিক-শ্রমিক সংগঠনগুলো ৮০ শতাংশ সরকারি দলের নিয়ন্ত্রণে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার’ বিষয়ক গবেষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, ঘুষ-দুর্নীতির কারণে যাত্রীরা প্রত্যাশিত সেবা পাচ্ছে না। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, বিআরটিএ সবাই মিলেমিশে দুর্নীতি চলছে। পরিবহন খাতের ঘুষের টাকা দিন শেষে বিভিন্ন মহলে ভাগাভাগি হচ্ছে।
সংবাদ সম্মেলেন প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাসের নিবন্ধন, সনদ প্রদান ও হালনাগাদে বাস প্রতি গড়ে ১৭ হাজার কোটি টাকা ঘুষ দিতে হয়। এ খাত থেকে বছরে ৯০০ কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। ২০২৩ সালের মে মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গবেষণা করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














