রাজবাড়ীতে নৌকাডুবি : শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার
প্রকাশ: ২০১৬-০৮-০৬ ১১:৩৩:৩৫
রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁজ সাতজনের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া সাতজনের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া হাটবাজার থেকে ২০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সাদার চর যাওয়ার পথে প্রবল স্রোতে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাতজন নিখোঁজ হন। এর মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













