রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

প্রকাশ: ২০২৪-০৩-০৯ ২২:১২:২২


রমজান মাসে ভিসা জমা দেওয়ার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় হাইকমিশন। সেই অনুযায়ী সাড়ে তিনটা পর্যন্ত ভারতীয় ভিসা জমা নেওয়া হবে।

শনিবার (৯ মার্চ) ভারতীয় হাইকমিশন এক ঘোষণায় জানায়, এবারের পবিত্র রমজান মাসে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক শুধুমাত্র বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভিসার আবেদন নেবে।

বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল ৩টা ৩০ মিনিটের আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এএ