বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
আপডেট: ২০২৪-০৩-১০ ১১:১৭:৫৯
বায়ুদূষণে আবারও সারাবিশ্বে শীর্ষস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মানের স্কোর ২১২। অর্থাৎ বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।
রবিবার (১০ মার্চ) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক থেকে এই তথ্য জানা গেছে।
সবচেয়ে দূষিত শহরের এ তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দুই নম্বরে আছে প্রতিবেশী দেশ ভারতের নয়া দিল্লি। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এছাড়া ১৮৮ স্কোর শীর্ষ নিয়ে তিনে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














