নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে ‘নারী উদ্যোক্তা মেলা’

সানবিডি২৪ভাবনা বর্মন আপডেট: ২০২৪-০৩-১১ ১৩:২৫:৫৬


আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নারী উদ্যোক্তা মেলা’।

রোববার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘নারী উদ্যোক্তা মেলা’।

মেলায় নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তা এবং  ময়মনসিংহের বিভিন্ন অঙ্গনের সফল নারী এবং নারী উদ্যোক্তারা অংশগ্রহন করেন। উদ্যোক্তাদের জন্য মেলায় তাদের পন্য প্রদর্শনের জন্য ছিল স্টল।

দিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় আরো অংশগ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মরত নারী শিক্ষিকা ও বিভিন্ন অঙ্গনের সফল নারীরা। আমন্ত্রিত উদ্যোক্তাদের দেওয়া হয় সম্মাননা।

উদ্যোক্তা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি সহ ক্লাবের উপদেষ্টামন্ডলী এবং শিক্ষকবৃন্দ। উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এই মেলায় টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘এসিআই ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন’।

এম জি