বাজারে নিত্যপণ্যের স্বল্পতা নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১২ ১৫:৩১:৪১


সরকার নিত্যপণ্যের দাম নিয়ে স্বস্তিতে আসার চেষ্টায় আছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে নিত্যপণ্যের কোন স্বল্পতা নেই, চালের দাম নিয়েও কোনো অস্বস্তি নেই।

মঙ্গলবার (১২ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রনে রাখতে মনিটরিং হচ্ছে। ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলমান। খুব শিগগিরই তা দেশে আসবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও জানান, চিনি ১৪০ টাকা কেজির বেশি হবে না, প্যাকেট চিনির দাম হবে ১৪৫ টাকা। এ সময় তিনি জানান, আগামীকাল বুধবার (১৩ মার্চ) মানভেদে খেজুরে দাম নির্ধারণ করে দেবে সরকার।

এম জি