যাত্রাবাড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৮-০৭ ১৯:০৭:০০
রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে পানিতে ডুবে রবিন (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৮ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রবিন যাত্রাবাড়ীর ধলপুর বাদল গলির নূর ইসলামের ছেলে।
নূর ইসলাম জানান, রবিন দুপুরে বাসার সামনে একটি ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ সদস্য বাচ্চু মিয়া জানান, রবিনের বাবা তার মরদেহ নিয়ে গেছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














