এলপিজি ব্যবহারের পরামর্শ জ্বালানি প্রতিমন্ত্রীর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৩ ১৬:৪৮:৩০
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যেসব এলাকায় বাসাবাড়িতে গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, তারা বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে পারেন।
বুধবার (১৩ মার্চ) বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, কোনো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি। যে এফএসআরইউটি (ভাসমান টার্মিনাল) রক্ষণাবেক্ষণ চলছে, আগামী ৩০ মার্চের আগে সেটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদনও কিছুটা কমেছে। সব মিলিয়ে আমরা আশা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব। তবে রমজানে কিছু সময় বিদ্যুৎবিভ্রাট হতে পারে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














