গাজীপুরে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৫ ১১:৫৬:৫৫


গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারে বিস্ফোরণে ঘটনায় দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অন্তত ৩৬ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৪ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮-১০ জনের অবস্থা গুরুতর।

এম জি