কণ্ঠশিল্পী খালিদ আর নেই

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৩-১৮ ২১:০০:৩৬


‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সোমবার (১৮ মার্চ) পান্থপথের কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন তার অধিকাংশ গানের গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তিনি বলেন, খালিদ ভাই আর নেই। আজ সন্ধ্যা সাতটায় চির বিদায় নিয়ে চলে যান তিনি। তার মৃত্যুতে আমরা

দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে সংখ্যার দিক থেকে সমসাময়িক শিল্পীদের তুলনায় কম গান করলেও প্রায় সব গানেই জনপ্রিয়তা পেয়েছেন খালিদ। ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’র মতো অনেক জনপ্রিয় গান রয়েছে এই শিল্পীর।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

এএ