ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ফরিদপুরে যুবক আটক
প্রকাশ: ২০১৬-০৮-০৮ ২১:৪৩:০৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রীর ছবি ব্যঙ্গ করে তাদের সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় তিতু খান (৩০) নামের এক যুবককে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
সোমবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তিতুকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আটক তিতু নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামের মাইনুদ্দিন খানের ছেলে।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, দীর্ঘদিন ধরে তিতু নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃত করে আপত্তিকর মন্তব্য করছিলেন।
আটকের পর অপরাধের বিষয়টি স্বীকারও করেছেন তিতু। সন্ধ্যায় তাকে ফরিদপুর ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














