সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২১ ১০:৫৫:৩৬
আজ বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস আরও জানায়, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে শুক্রবার (২২ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. উমর ফারুক জানিয়েছেন, আগামী ২৬ মার্চ পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে। আবার ওই সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা এই লঘুচাপের কারণেই এই সময় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














