প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: ২০২৪-০৩-২১ ১৫:৫৮:৫৯


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে কুশল বিনিময়ের পর বিভিন্ন বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

বিএইচ