৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
প্রকাশ: ২০১৬-০৮-০৯ ১৮:২৯:১৯
৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেসার উদ্দিন (ক্যাডার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা হবে। প্রিলিমিনারির পরীক্ষাকেন্দ্র ও আসনবিন্যাস পরে জানানো হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














