কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৩-২৪ ১৬:৫২:৩৬


রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২৪ মার্চ‌) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বিকেল ৪টা ৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সংবাদ পেয়ে আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এম জি