শিক্ষকের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিলেন শিক্ষামন্ত্রী
আপডেট: ২০১৬-০৮-০৯ ২১:১৭:৪০
ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেনের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী তার দপ্তরে ক্যান্সারে আক্রান্ত কলেজ শিক্ষক জাকির হোসেনের বড় ভাইয়ের নিকট মঙ্গলবার এ চেক হস্তান্তর করেন।
এ সময় শিক্ষামন্ত্রী জাকির হোসেনের চিকিৎসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জি এ সময় উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














