প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৩-৩১ ১৪:৫৮:১৬


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিন।

রোববার (৩১ মার্চ) সকালে গণভবনে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিন প্রধানমন্ত্রীর হাতে এডিবি কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশ ইকোনমিক করিডোর ডেভলপমেন্ট হাইলাইটস’ বইটি তুলে দেন।

এশীয় উন্নয়ন ব্যাকের (এডিবি) একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল এসময় উপস্থিত ছিলেন।

এম জি