ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু মঙ্গলবার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-০১ ১৮:০০:১৫


ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মঙ্গলবার থেকে বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১ এপ্রিল) টিসিবি জানায়, ২ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

জানা গেছে, ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে। প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।

এর আগে রোববার বিকেলে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়।

এম জি